Amardesh Online......................

 Barisal Division(6)
  Barguna
  Barisal
  Bhola
  Jhalokati
  Patuakhali
  Pirojpur
 Chittagong Division(11)
  Bandarban
  Brahmanbaria
  Chandpur
  Chittagong
  Comilla
  Cox's Bazar
  Feni
  Khagrachhari
  Lakshmipur
  Noakhali
  Rangamati
 Dhaka Division(17)
  Dhaka
  Faridpur
  Gazipur
  Gopalganj
  Jamalpur
  Kishoreganj
  Madaripur
  Manikganj
  Munshiganj
  Mymensingh
  Narayanganj
  Narsingdi
  Netrokona
  Rajbari
  Shariatpur
  Sherpur
  Tangail
 Khulna Division(10)
  Bagerhat
  Chuadanga
  Jessore
  Jhenaidaha
  Khulna
  Kushtia
  Magura
  Meherpur
  Narail
  Satkhira
 Rajshahi Division(8)
  Bogra
  Joypurhat
  Naogaon
  Natore
  Nawabganj
  Pabna
  Rajshahi
  Sirajganj
 Rangpur Division(8)
  Dinajpur
  Gaibandha
  Kurigram
  Lalmonirhat
  Nilphamari
  Panchagarh
  Rangpur
  Thakurgaon
 Sylhet Division(4)
  Habiganj
  Maulvi Bazar
  Sunamganj
  Sylhet
Rangamati District (Chittagong division)
Rangamati News
এক নজরে জেলাজেলার পটভূমিভৌগলিক প্রোফাইল
শিল্প ও বাণিজ্যখেলাধূলা ও বিনোদনভাষা ও সংস্কৃতি
যোগাযোগ ব্যবস্থামুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাজন প্রতিনিধি
জেলার ঐতিহ্যউপজেলারাজপ্রথা
নৃতত্ত্ব : জনবৈচিত্র্যসাপ্তাহিক বাজার দরশিক্ষা প্রতিষ্ঠানের তালিকা
খাদ্য উৎপাদনহাসপাতাল ও ক্লিনিকডাক্তারের তালিকা
স্বাস্থ্য কর্মীর তালিকাস্বাস্থ্য কর্মসূচীহোটেল ও আবাসন
দর্শনীয় স্থানজেলার ঐতিহ্য
এক নজরে জেলা

নৈসর্গিক সৌন্দর্য্যের লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলা ২১২৫র্ থেকে ২৩৪৫র্ উত্তর অক্ষাংশ ও ৯১ ৫২র্ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। রাঙ্গামাটির উত্তরে ভারতের ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণে বান্দরবান, পূর্বে মিজোরাম ও পশ্চিমে চট্রগ্রাম ও খাগড়াছড়ি। এজেলা আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা। দেশের একমাত্র রিক্সাবিহীন শহর, হ্রদ পরিবেষ্টিত পর্যটন শহর এলাকা। এজেলায় চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মুরং, বোম, খুমি, খেয়াং, চাক্, পাংখোয়া, লুসাই, সুজে সাওতাল, রাখাইন সর্বোপরি বাঙ্গালীসহ ১৪টি জনগোষ্ঠি বসবাস করে।


রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টির পূর্বের নাম ছিল কার্পাস মহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে ১৯৮১ সালে বান্দরবান এবং ১৯৮৩ সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙ্গামাটি পার্বত্য জেলা হিসাবে আত্ম প্রকাশ করে। প্রথাগত রাজস্ব আদায় ব্যবস্থায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় রয়েছে চাক্মা সার্কেল চীফ। চাক্‌মা রাজা হলেন নিয়মতান্ত্রিক চাক্‌মা সার্কেল চীফ।


বৃটিশ আমল থেকে পার্বত্য অঞ্চলে বিদ্যমান বিশেষ প্রশাসনিক কাঠামোর পাশাপাশি বিগত আওয়ামীলীগ সরকারের সময়  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর এই কাঠামোতে নতুন মাত্রা যোগ হয়েছে। পার্বত্য চুক্তির আওতায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় নামে একটি পৃথক মন্ত্রণালয়, তিন পার্বত্য জেলা পরিষদের কার্যাবলী সমন্বয় সাধনের জন্য রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন এর জন্য ১টি টাস্ফফোর্স এবং পার্বত্য এলাকায় ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ভূমি কমিশন গঠন করা হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ এবং হাট-বাজার ব্যবস্থাপনার জন্য বাজার ফান্ড নামক প্রতিষ্ঠান গঠন করা হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলায় জাতীয় সংসদের কেবল ১টি আসন রয়েছে।


এ জেলায় উপজাতীয় ও অ-উপজাতীয় অধিবাসীগণ বিভিন্ন ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী। উপজাতীয়দের অধিকাংশ বৌদ্ধ ধর্মাবলম্বী এবং কিছু সংখ্যক হিন্দু এবং খ্রীষ্টান ধর্মাবলম্বী। অ-উপজাতীয়দের অধিকাংশ ইসলাম ধর্মাবলম্বী।



-----------------------------------------------------------------------------

এক নজরে রাঙ্গামাটি পার্বত্য জেলা

-----------------------------------------------------------------------------

 

* জেলার নাম : রাঙ্গামাটি পার্বত্য জেলা।
* জেলার পূর্বের নাম : পার্বত্য চট্টগ্রাম। ( বর্তমানে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম )
* জেলা সৃষ্টির পূর্ব নাম : কার্পাস মহল ( ১৭১৫-১৮৬০ )।
* জেলা সৃষ্টি : ২০ জুন ১৮৬০ খ্রিস্টাব্দ
* জেলার আয়তন : ৬১১৬.১৩ বর্গ কিলোমিটার।
* অবস্থান : ২২ - ২৭\'\' ও ২৩- ৪৪\'\' উত্তর অক্ষাংশ এবং ৯১- ৫৬\'\' ও ৯২ - ৩৩\'\' পূর্ব দ্রাঘিমাংশ।
* সীমানা : উত্তরে- ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে- বান্দরবান পার্বত্য জেলা,

পূর্বে- ভারতের মিজোরাম, পশ্চিমে- খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলা।

* উপজেলার সংখ্যা : ১০টি
* থানার সংখ্যা (পুলিশ ষ্টেশন) : ১১টি (কাপ্তাই উপজেলায় ০২টি থানা রয়েছে, কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা)।
* পৌরসভার সংখ্যা : ০২টি
* ইউনিয়ন সংখ্যা : ৪৯টি
* সার্কেল : ০২টি (চাকমা সার্কেল ও বোমাং সার্কেলের কিয়দংশ)
* মৌজার সংখ্যা : ১৫৯টি (তন্মধ্যে ১৪টি বোমাং সার্কেল)
* হেডম্যান : ১৫৫ জন (এছাড়া চাকমা চীফ ৪টি মৌজার হেডম্যান)
* কার্বারী : ৯৯৭ জন
* জেলার সবোর্চ্চ গিরিশৃঙ্গ : থাং নাং (উচ্চতা- ২৪০৯ ফুট বা ৭৩৪.২৬ মিটার) বরকল উপজেলায় অবস্থিত।
* জেলার পোষ্ট কোড নম্বর : ৪৫০০
* গ্রামের সংখ্যা : ১৩৪৭টি
* জেলার লোকসংখ্যা
(২০০১ সালের জরিপ মোতাবেক)
: ৫,২৫,১০০ জন
* পুরুষ- ২,৮৭,০৬০ জন
* মহিলা- ২,৩৮,০৪০ জন
* লেকের নাম : কাপ্তাই লেক (৭২৫ বর্গকিলোমিটার)

 

--------------------------------------------------------------------------

উপজেলা ভিত্তিক জনসংখ্যা, আয়তন, ইউপি ও খানা সংখ্যা ( ২০০১ সালের আদমশুমারী অনুযায়ী ):

--------------------------------------------------------------------------


নং

উপজেলা

ইউপি সংখ্যা

আয়তন

বঃ কিঃমিঃ

খানা

জনসংখ্যা

পুরষ

মহিলা

মোট

১।

রাঙ্গামাটি সদর

৫৪৬

১৯,৬৯২

৫৩,০২১

৪৪,৫১৭

৯৭,৫৩৮

২।

কাউখালী

৩৩৯

১০,১২১

২৫,৯৭৩

২৩,৩৪৯

৪৯,৩২২

৩।

নানিয়ারচর

৩৯৪

৭,৬৮১

২০,৬৫৯

১৮,৯৮১

৩৯,৬৪০

৪।

লংগদু

৩৮৯

১৩,৫৮৯

৩৫,১১২

৩১,৩৫৮

৬৬,৪৭০

৫।

বরকল

৭৬১

৭,৪৬০

২১,৬৮১

১৮,২৬৯

৩৯,৯৫০

৬।

জুরাছড়ি

৬০৬

৫,০২৭

১১,৮২০

১০,৩৬৫

২২,১৮৫

৭।

বাঘাইছড়ি

১,৯৩১

১৫,৮০৪

৪২,৯৯২

৩৭,৮৫৪

৮০,৮৪৬

৮।

বিলাইছড়ি

৭৪৬

৪,৭০৪

১২,৭১৪

১০,৭১৮

২৩,৪৩২

৯।

কাপ্তাই

২৫৯

১৩,৪৩৫

৩৫,৪৬৮

২৮,৮৯৭

৬৪,৩৬৫

১০।

রাজস্থলী

১৪৫

৪,৬০৬

১১,২৭৪

১০,০৯৯

২১,৩৭৩

১০ উপজেলায় মোট

৪৯

৬,১১৬

১,০২,১২৮

২,৮৭,০৬০

২,৩৮,০৪০

৫,২৫,১০০

* (কাপ্তাই উপজেলায় ০২টি থানা রয়েছে, কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা)

 

* জনসংখ্যার ঘনত্ন (প্রতি বর্গকিলোমিটার) : ৮৩ জন
* বাণিজ্যিক ব্যাংকের শাখা : ৪৩টি
* ভূউপগ্রহ কেন্দ্র : ০১টি (বেতবুনিয়া, কাউখালী উপজেলা)
* টেলিভিশন সম্প্রচার কেন্দ্র : ০১টি
* রেডিও (বেতার) সম্প্রচার কেন্দ্র : ০১টি
* পানি বিদ্যুৎ কেন্দ্র : ০১টি (কাপ্তাই উপজেলা)
* চা বাগান : ০১টি
* শিশু পরিবার কেন্দ্র : ২৪টি (সরকারি-০১টি, বেসরকারি-২৩টি)
* খাদ্য গুদাম : ১৩টি (ধারণ ক্ষমতা-৭০০ টন)
* নিবন্ধীকৃত স্বেচ্ছাসেবী সংস্থা : ১৫৬টি


-----------------------------------------------------------------------------

শিক্ষা সংক্রান্ত তথ্য :

-----------------------------------------------------------------------------

 

* শিক্ষার হার (৭ বছর+) : ৩৬.৪৮%
পুরুষ  - ৪৫.৮২%
মহিলা  - ২৪.৬৮%
* প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা : ৫১৮টি (সরকারি- ৩৯১টি, বেসরকারি-১২৭টি)
* মাধ্যমিক বিদ্যালয় : ৫৪টি (সরকারি- ৬টি, বেসরকারি-৪৮টি)
* জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় : ৪৫টি
* কলেজ : ১২টি
* সরকারি - ২টি
* বেসরকারি- ১০টি
* পলিটেকনিক ইন্সটিটিউট : ০১টি (কাপ্তাই)
* কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র : ০১টি
* প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই) : ০১টি
* সিনিয়র মাদ্রাসা : ০১টি
* এবতেদায়ী মাদ্রাসা : ১০টি
* দাখিল মাদ্রাসা : ০৩টি
* পালি কলেজ : ০৩টি
* প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকার সংখ্যা : ১১০৬ জন
* প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীর সংখ্যা : ৮২,৮৬৭ জন (ছাত্র- ৪৪,৩৯৩ জন, ছাত্রী- ৩৮,৪৪৭ জন)


 

-----------------------------------------------------------------------------

স্বাস্থ্য সংক্রান্ত তথ্য:

-----------------------------------------------------------------------------

* জেনারেল হাসপাতাল : ০১টি (১০০ শয্যা বিশিষ্ট)
* ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল : ০৩টি
* ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল : ০৭টি
* স্কুল স্বাস্থ্য কেন্দ্র : ০১টি
* ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র : ১১টি

------------------------------------------------------------------------

উপজাতি ভিত্তিক লোকসংখ্যা (মোট উপজাতি- ১১টি): ( ১৯৯১ এর আদম শুমারী অনুযায়ী )

------------------------------------------------------------------------

 

* চাকমা - ১,৫৭,৩৮৫ জন
* মার্মা - ৪০,৮৬৮ জন
* ত্রিপুরা - ৫,৮৬৫ জন
* তঞ্চঙ্গ্যা - ১৩,৭১৮ জন
* পাংখোয়া - ৩,১২৮ জন
* খেয়াং - ৫২৫ জন
* বোম - ৫৪৯ জন
* লুসাই - ৪৩৬ জন
* মুরং - ৩৮ জন
* চাক - ৩১৯ জন
* খুমি - ৯১ জন

 

-----------------------------------------------------------------------------

সমবায় সংক্রান্ত:

-----------------------------------------------------------------------------


* কেন্দ্রীয় সমবায় ব্যাংক                                      - ০১টি

* বিত্তহীন সমবায় সমিতি                                    - ০১টি

* কেন্দ্রীয় সমবায় সমিতি                                     - ০৪টি

* বিত্তহীন মহিলা সমবায় সমিতি                           - ৫৮টি

* উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি                        - ১০টি

* কেন্দ্রীয় ও প্রাথমিক সমবায় সমিতির সদস্য সংখ্যা - ৩৩,৭১৯ জন

* জমি বন্ধকী ব্যাংক                                          - ০১টি

* তাঁতী সমবায় সমিতি                                      - ০৩টি

* ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি                       - ০৫টি

* অটো রিক্সা সমবায় সমিতি                             - ০৪টি

* মৎস্যজীবী সমবায় সমিতি                               - ১৯টি

* মহিলা সমবায় সমিতি                                    - ০৯টি

* কৃষি সমবায় সমিতি                                      - ১৪৮টি

* অন্যান্য সমবায় সমিতি                                  - ১৪৯টি

* কৃষক সমবায় সমিতি                                    - ১৫৭টি


-----------------------------------------------------------------------------

যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত:

-----------------------------------------------------------------------------

 

* পাকা রাস্তার পরিমাণ                                  -  ২১৮ কিঃ মিঃ

* আধা পাকা রাস্তার পরিমাণ                           -  ৭১ কিঃ মিঃ

* কাঁচা রাস্তার পরিমাণ                                   - ১,৪২৮ কিঃ মিঃ
* পানি পথের পরিমাণ                                    - ৪৪০ কিঃ মিঃ


-----------------------------------------------------------------------------

আদায়কৃত গ্রোভল্যান্ড খাজনার বিতরণ হার :

-----------------------------------------------------------------------------

* সরকার           - ২১%

* সার্কেল চীফ      - ৪২%

* হেডম্যান          - ৩৭%

* চাষ খাজনা     - সর্বোচ্চ ১৯%

 

-----------------------------------------------------------------------------

আদায়কৃত জুম খাজনার বিতরণ হার :

-----------------------------------------------------------------------------

* সরকার           -   ১.২৫ টাকা

* সার্কেল চীফ      -  ২.৫০ টাকা

* হেডম্যান          -  ২.২৫ টাকা


পরিবার প্রতি বাৎসরিক মোট খাজনা : ৬.০০ টাকা

 

-----------------------------------------------------------------------------

কাপ্তাই বাঁধ/হ্রদ সংক্রান্ত সাধারণ তথ্যাবলী :

-----------------------------------------------------------------------------

 

* কাপ্তাই বাঁধ শুরুর সময়                        ১৯৫৭ সন

* কাপ্তাই বাঁধ শেষের সময়                      ১৯৬১ মন

* হ্রদের মোট আয়তন                            ১০৯ ফুট এম এস এল উচ্চতায় ২৯২ বর্গমাইল; ৭৬ ফুট এম এস এল উচ্চতায় ১০৩ বর্গ মাইল।

* বাঁধ দেয়ার সময় অধিগ্রহণকৃত জমি          ১২০ ফুট এম এস এল উচ্চতায় ২,২৭,৪০০ একর

* ক্ষতিগ্রস্থ পরিবার ও লোকসংখ্যা           আনুমানিক ১৮ হাজার পরিবার (তন্মধ্যে ১৯৬৫-৬৬ পর্যন্ত ১১,৭৬১ পরিবার পুনর্বাসিত,

যার মধ্যে ৯,২০১ পরিবার ছিল কৃষিজীবী।

* ক্ষতিগ্রস্থ লোকসংখ্যা                         আনুমানিক ১ (এক) লক্ষ


-----------------------------------------------------------------------------

ডাক ও টেলিযোগাযোগ সংক্রান্ত :

-----------------------------------------------------------------------------


* প্রধান পোস্ট অফিস       ০১টি

* সাব পোষ্ট অফিস          ০৪টি

* ব্রাঞ্চ পোষ্ট অফিস         ১৩টি

* উপজেলা পোষ্ট অফিস   ০৯টি

* টেলিফোন এক্সচেঞ্জ      ১১টি

* টেলিগ্রাম অফিস          ০২টি

* শহরে টেলিফোন সংযোগের ক্ষমতা   ৩,০০০টি

* বর্তমানে সংযোগকৃত টেলিফোন       ১,৪০০টি


-----------------------------------------------------------------------------

শিল্প প্রতিষ্ঠান সংক্রান্ত :

-----------------------------------------------------------------------------

 

* কাগজ কল                       ০১টি

* রেয়ন মিল                       ০১টি

* পাল্পউড ফ্যাক্টরি                ০২টি

* টেক্সটাইল মিল                  ০১টি

* খাদ্য প্রক্রিয়াজাত কেন্দ্র        ০১টি

* মাশরুম প্রকল্প                   ০১টি

* হ্যাচারী প্রকল্প                    ০২টি

* শিল্প সহায়ক কেন্দ্র              ০১টি


-----------------------------------------------------------------------------

অন্যান্য সংস্থার তথ্যাদি:

-----------------------------------------------------------------------------


* পৌরসভার সংখ্যা ০২টি

> রাঙ্গামাটি পৌরসভা গঠন (০৮/০৫/১৯৭২ খ্রিস্টাব্দ)

> বাঘাইছড়ি পৌরসভা গঠন (০২/০৪/২০০৪ খ্রিস্টাব্দ)


* পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন          : ১৪-০১-১৯৭৬ খ্রিস্টাব্দ


* জেলা প্রশাসকের নিকট থেকে বাজার জেলা পরিষদে হসন্তান্তরের তারিখ : ০৩-০৯-১৯৮৯ খ্রিস্টাব্দ


* স্থানীয় সরকার পরিষদ গঠনের তারিখ                              : ০৬-০৩-১৯৮৯ খ্রিস্টাব্দ (পরবর্তীতে জেলা পরিষদ নামকরণ হয়)


* রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ গঠনের তারিখ                  : ২৫-১২-১৯৯৮ খ্রিস্টাব্দ


* জেলা পরিষদের রূপরেখা :

> চেয়ারম্যান                     - ০১ (উপজাতীয়)

> সদস্য                          - ৩০ (উপজাতীয়-২০, অউপজাতীয়-১০)

> সংরক্ষিত মহিলা সদস্য   - ০৩ (উপজাতীয়-০২, অ-উপজাতীয়-০১)


* পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের তারিখ               : ০২-১২-১৯৯৭ খ্রিস্টাব্দ


* পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠনের তারিখ         : ২৪-০৫-১৯৯৮ খ্রিস্টাব্দ


* পার্বত্য চট্ট্রগাম আঞ্চলিক পরিষদের রূপরেখা :

> চেয়ারম্যান- ০১ (উপজাতীয়)

> সদস্য       - ২১ (উপজাতীয়-১৪, অউপজাতীয়-৭) পদাধিকার বলে ৩ জন (৩ পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান)


* পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠনের তারিখ          : ১৫-০৭-১৯৯৮ খ্রিস্টাব্দ

 

-----------------------------------------------------------------------------

অন্যান্য তথ্যঃ

-----------------------------------------------------------------------------


* পার্বত্য চট্টগ্রাম জেলা প্রথম সুপারিনটেনডেন্ট               : ক্যাপ্টেন ম্যাগরেথ (২০-০৬-১৮৬০)।


* প্রথম ডেপুটি কমশিনার                                        : টম হার্বাট লুইন।


* হেডম্যান প্রথার উদ্ভব                                           : ১৮৬০ সালের কাছাকাছি সময়ে।


* উপজাতীয় চীফদের মাধ্যমে গ্রাম হেডম্যান মনোনয়ন ও ডেপুটি কমিশনার কর্তৃক অনুমোদনের- প্রস্তাব গৃহীত হয়ঃ ২১-৮-১৮৭৩ খ্রিঃ।


* সরকারি সংরক্ষিত বনাঞ্চল, চাকমা সার্কেল, বোমাং সার্কেল ও মং সার্কেল গঠনঃ ১৮৯২ খৃষ্টাব্দ।


* মৌজার মোট আয়তন: ২ বর্গ মাইলের কম এবং ১০ বর্গ মাইলের বেশী নয়।


* মোট মৌজা: ৩৬৯টি 

> চাকমা সার্কেল -১৭৭টি

> বোমাং সার্কেল  ১০৯টি

> মং সার্কেল ৮৩টি 


* বর্তমানে চাকমা সার্কেলের অধীনে মৌজার সংখ্যা : ১৭৭টি।


* কাপ্তাই বাঁধের কারণে ক্ষতিগ্রস্থ মৌজার সংখ্যা: ২৫টি।


* কাপ্তাই বাঁধের কারণে ক্ষতিগ্রস্থ পরিবার সংখ্যা : ১৮০০০ পরিবার।


* পার্বত্য চট্টগ্রামের ৫৮টি মৌজাকে রক্ষিত বন ঘোষণার প্রজ্ঞাপন জারীঃ ১৯৯২ খৃষ্টাব্দ।


পার্বত্য চট্টগ্রামে ৩৯টি ইউনিয়ন কাউন্সিল গঠন: ১৯৫৯ খৃষ্টাব্দ।


* বান্দরবান জেলা সৃষ্টি : ১৯৮১ খৃষ্টাব্দ।


* খাগড়াছড়ি জেলা সৃষ্টি : ১৯৮৩ খৃষ্টাব্দ।


* প্রথম হেডম্যান সম্মেলন: ১৯৭৯ খৃষ্টাব্দ।


* দ্বিতীয় হেডম্যান সম্মেলন: ১৯৮৭ খৃষ্টাব্দ।


২৫-০৮-১৯৯২ তারিখ তৎকালীন প্রধানমন্ত্রী কর্তৃক উপজাতীয় চীফ, হেডম্যান ও কার্বারীর ভাতা বৃদ্ধির ঘোষণা মোতাবেক-

> উপজাতীয় চীফ: ৫,০০০/= টাকা।

> হেডম্যান: ৩০০/= টাকা।

> কার্বারী:  ২০০/= টাকা।


 

-----------------------------------------------------------------------------

তথ্য সূত্র:

-----------------------------------------------------------------------------

 

>>>>> বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; বন বিভাগ; জেলা পরিষদ; মৎস্য উন্নয়ন কর্পোরেশন, রাঙ্গামাটি।

>>>> ১৯৭৫ সনের District Gazetteers C.H.T; পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কাপ্তাই;

>>> কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি; Jurisdiction list, 1925 of C.H.T. District.


Information Source



Bangladeshi Stamps
Copyright © 2005-2009 Amardesh Online