Amardesh Online......................
আজ সোমবার, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ অক্টোবর: ইতিহাসের এই দিনে-

বিশেষ দিবস

  • বিশ্ব শিক্ষক দিবস।

ঘটনাবলী

  • ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সূচনা হয়।
  • ১৭৯৬ সালে ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা হয়।
  • ১৮৬৪ সালে ঘূণিঝড়ে কলকাতাও সংলগ্ন অঞ্চলে ১৭ হাজার লোকের মৃত্যু হয়।
  • ১৯১০ সালে তুরস্কের শাসন থেকে বুলগেরিয়া স্বাধীনতা ঘোষনা করে এবং প্রথম ফার্দিনান্দ বুলগেরিয়ার জার নির্বাচিত হন।
  • ১৯১১ সালে পর্তুগালের রাজা মনোয়েল ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করে।
  • ১৯১৪ সালে জার্মান ও ফরাসি বিমানের আক্রমণের মধ্য দিয়ে প্রথম আকাশ যুদ্ধ শুরু হয়।
  • ১৯৭৫ সালে প্রেসিডেন্টের এক অধ্যাদেশ বলে রক্ষীবাহিনীর সকল সদস্য বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়।
  • ১৯৮৯ সালে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ফতিমা বিবি ভারত সুপিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি মনোনীত হন।
  • ১৯৯০ সালে একীভূত জার্মানির প্রথম সংসদ অধিবেশন হয়।
  • ২০০২ সালে ডেটন শান্তিচুক্তির পর নিজস্ব তত্ত্বাবধানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম

  • ১৮০৮ সালে জন্ম গ্রহণ করেছিলেন ভিলহেল্ম ভাইৎলিং, তিনি ছিলেন জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী।
  • ১৮২৯ সালে জন্ম গ্রহণ করেছিলেন চেস্টার এ. আর্থার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি।
  • ১৮২৯ সালে জন্ম গ্রহণ করেছিলেন চেস্টার এ. আর্থার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি।
  • ১৮৬৪ সালে জন্ম গ্রহণ করেছিলেন লুই লুমিয়ের, তিনি ছিলেন ফরাসি পরিচালক ও প্রযোজক।
  • ১৮৭৯ সালে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সিস পেটন রউস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রোগবিদ্যাবিৎ।
  • ১৮৮৭ সালে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন লুথার কিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বিচারক।
  • ১৯০২ সালে জন্ম গ্রহণ করেছিলেন ল্যারি ফাইন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
  • ১৯৩০ সালে জন্ম গ্রহণ করেছিলেন রেইনহার্ড সেল্টেন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জার্মান অর্থনীতিবিদ।
  • ১৯৩৬ সালে জন্ম গ্রহণ করেছিলেন ভায়কল্যাভ হ্যাভেল, তিনি চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, প্রখ্যাত রাজনীতিবিদ, নাট্য নির্মাতা ও কবি।
  • ১৯৪০ সালে জন্ম গ্রহণ করেছিলেন বব কাউপার, তিনি ছিলেন সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার।
  • ১৯৪৯ সালে জন্ম গ্রহণ করেছিলেন পিটার এক্‌রয়েড, তিনি যুক্তরাজ্যের একজন ঔপন্যাসিক, কবি ও জীবনীকার।
  • ১৯৬৭ সালে জন্ম গ্রহণ করেছিলেন গায় পিয়ার্স, তিনি ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেতা ও গায়ক।
  • ১৯৭৫ সালে জন্ম গ্রহণ করেছিলেন কেট এলিজাবেথ উইন্সলেট, তিনি ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।
  • ১৯৮৩ সালে জন্ম গ্রহণ করেছিলেন মাশরাফি বিন মর্তুজা, তিনি বাংলাদেশী ক্রিকেটার।
  • ১৯৮৭ সালে জন্ম গ্রহণ করেছিলেন নাজমুল হোসেন, তিনি বাংলাদেশী ক্রিকেটার।

মৃত্যু

  • ১৫৬৫ সালে মৃত্যুবরণ করেন লডভিক ফেরারী, তিনি ছিলেন ইতালীয় গণিতবিদ ও অধ্যাপক।
  • ১৮০৫ সাল ব্রিটিশ ভারতের গভর্ণর লর্ড কর্নওয়ালিসের মৃত্যু।
  • ১৯১৮ সালে মৃত্যুবরণ করেন রলান্ড গারস, তিনি ছিলেন ফরাসি সৈনিক ও পাইলট।
  • ১৯৭৪ সালে মৃত্যুবরণ করেন আবুল হাশিম, তিনি ছিলেন ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ।
  • ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন লার্স অনসেজার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান আমেরিকান রসায়নবিদ ও পদার্থবিদ।
  • ১৯৮৪ সালে মৃত্যুবরণ করেন মুজিবুর রহমান খাঁ, তিনি ছিলেন সাংবাদিক-সাহিত্যিক।
  • ১৯৮৫ সালে মৃত্যুবরণ আবদুস সাত্তার, তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি।
  • ২০০৪ সালে মৃত্যুবরণ করেন মরিস হিউ ফ্রেডরিক উইলকিন্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নিউজিল্যান্ড ইংরেজ পদার্থবিজ্ঞানী ও জীববিজ্ঞানী।
  • ২০১০ সালে মৃত্যুবরণ করেন মেরি লেওনা জামিন, তিনি ছিলেন আমেরিকান মডেল ও অভিনেত্রী।
  • ২০১১ সালে মৃত্যুবরণ করেন স্টিভ জবস, তিনি ছিলেন অ্যাপল ইন কর্পোরেশনের স্থাপক ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।

৫ অক্টোবর: মুক্তিযুদ্ধের এই দিনে-

  • কুমিল্লার উত্তরে মুক্তিবাহিনীর গেরিলা যোদ্ধারা আজ্ঞাপুর ও জামবাড়ী এলাকায় পাকিস্তানি সেনাদের কয়েকটি টহলদার দলকে আক্রমণ করে। এতে পাকিস্তানি বাহিনীর ১৫ জন সৈন্য নিহত ও ২০ জন আহত হয়। অন্যদিকে একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ ও একজন আহত হন।
  • সিলেটে মুক্তিবাহিনীর ২০ সদস্যের একটি মুক্তিযোদ্ধা দল কুমারসাইল গ্রামে অ্যামবুশ করে। পাকিস্তানি সেনাদের একটি দল অ্যামবুশের আওতায় এলে মুক্তিযোদ্ধারা তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এ সংঘর্ষে চারজন পাকিস্তানি সেনা নিহত হয়।
  • ঢাকা স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনীর গেরিলা দল পাকিস্তানি সেনাদের একটি জিপের ওপর আক্রমণ চালায়। এতে পাকিস্তানি বাহিনীর দুজন অফিসার নিহত ও জিপটি বিধ্বস্ত হয়।
  • মুক্তিবাহিনী খুলনার পীরগাছায় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে এক দুঃসাহসিক অভিযান চালায়। এ অভিযানে পাকিস্তানি বাহিনীর একজন জুনিয়র অফিসারসহ তিনজন সৈন্য নিহত হয়।
  • ২ নম্বর সেক্টরে মুক্তিবাহিনীর বীর মুক্তিযোদ্ধারা নয়নপুরে পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়।